Showing posts with label পাগলমন. Show all posts
Showing posts with label পাগলমন. Show all posts

Sunday, January 27, 2008

সৃষ্টি ছাড়া


সৃষ্টিছাড়া এই সৃষ্টি
তবুও যে লাগে মিষ্টি;
কোথায় শুরু কোথায় বা শেষ
কোথায় গিয়ে থামবে এ রেশ!!
কখন কোথায় কি যে হবে
কেই বা যাবে কেই বা রবে?

লাগামছাড়া সৃষ্টিটাকে
দেখছি যে ভাই অবাক চোখে,
ভাবছি বসে সাঁঝ সকাল
এইতো চলে নিত্যকাল!!
তবুও কেন সবাই মিলে
সৃষ্টিটাকে উল্টে দিলে?